ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভূমিকম্পে ফের কাঁপল আফগানিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৩,  5:07 PM

news image

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, এ ভূকম্পনের উপকেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আফগান জাতীয় সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ভূমিকম্পে ফের কাঁপল আফগানিস্তান। ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়। এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। ১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান। ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি। এর আগে ১১ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। তবে সবমিলিয়ে কত প্রাণহানি ঘটেছে-সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তালেবান নেতৃত্বাধীন সরকার।সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম