ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:46 PM

news image

এবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। ভূমিকম্পটি অন্তত ১ মিনিট স্থায়ী ছিল। শনিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে কম্পন অনুভব করেন দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের বাসিন্দারা।  যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করেন মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে। এর পার্শ্ববর্তী অন্যান্য শহরে বসবাস করেন আরও বেশ কয়েক লাখ মানুষ। ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ। দেশটির আয়তন ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম