ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান ও আফগানিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৩,  5:10 PM

news image

ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে একসঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। রোববার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদেনে বলা হয়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে এই ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে এখনও কোনো দেশেই হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জেএল গৌতম বলেন, জম্মু এবং কাশ্মির, পাঞ্জাব, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পণ অনুভূত হয়েছে। হিন্দুকুশের ভূপৃষ্ঠের গভীরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে বলে আমরা ধারণা করছি। জিও নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া হিন্দুকুশ সংলগ্ন আফগানিস্তানের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে সেটি জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম