ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভূমিকম্পে এবার কাঁপল জম্মু-কাশ্মীর

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৩,  4:34 PM

news image

৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর। স্থানীয় সময় রোববার (৩০ এপ্রিল) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে, ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে, গত ২৮ এপ্রিল পরপর দু’বার কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। বারবার কম্পন হওয়ায় বাসিন্দাদের সুরক্ষার জন্য এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য পৌঁছাতে ইমারজেন্সি অপারেশন সেন্টার (ইওসি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। যেসব জেলা ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে সেখানে এই কেন্দ্র গড়ে তোলা হবে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে সাহায্য করবে এসব কেন্দ্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম