ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৬,  9:06 PM

news image

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভুটানকে ১১-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ। শনিবার (৩১ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বার বার প্রতিপক্ষে বক্সে বল নিয়ে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না বাংলাদেশ। তবে ম্যাচের চিত্র বদলে যায় ২৭ মিনিটের পর। কর্ণার থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন মামুনি চাকমা। বিরতিতে যাওয়ার আগে আরও ৩ গোল হজম করে ভুটান। ৪২তম মিনিটে ডান থেকে দুর্দান্ত আক্রমণ শাণায় বাংলাদেশ। ক্রস বল বক্সে দলকে দ্বিতীয় গোল এনে দেন তৃষ্ণা রাণী। ১ মিনিট পর ব্যবধান ৩-০ করে মুনকি আক্তার। এরপর অতিরিক্ত সময়ে শেষ দিকে পূজা দাশের দুর্দান্ত ক্রস থেকে নিজেদের দ্বিতীয় গোল তুল নেন মুনকি। এতে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ভয়ংকর রূপ ধারণ করে বাংলাদেশ। ৫৩ তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন তৃষ্ণা রানী। ৫৯ মিনিটে আবারও বক্সের বাইরে থেকে নিজের পায়ে জাদু দেখান তিনি। ৭৩ মিনিটে ব্যবধান ৭-০ করেন অপি আক্তার। ৮০তম মিনিটে ভুটানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মুনকি আক্তার। ৫ মিনিট পর আবারও গোল পায় অপি। এতে ব্যবধান দাঁড়ায় ৯-০ তে। তবু থামেনি বাংলাদেশের গোল উৎসব। অতিরিক্ত সময়ে আরও ২ গোল হজম করতে হয়েছে ভুটানকে। (৯০+২) মিনিটে ব্যবধান ১০ শূন্য করেন মুনকি আক্তার। আর দলেরে শেষ গোলটা করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম