ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভিড় না থাকায় কেন্দ্রে এসে অপেক্ষা ছাড়াই টিকা পাচ্ছেন আগতরা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  8:16 PM

news image

করোনা প্রতিরোধে দেশব্যাপী বুস্টার ডোজ কার্যক্রম শুরুর প্রথম দিনে টিকাকেন্দ্রে নেই ভিড়। কেন্দ্রে এসে অপেক্ষা ছাড়াই টিকা পাচ্ছেন আগতরা। শনিবার (৪ জুন) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ের টিকাকেন্দ্র পরিদর্শন করে এ চিত্র দেখা যায়। টিকাদানকেন্দ্রে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪০ জনের মতো টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারী রায়হান বলেন, দ্বিতীয় ডোজ নেওয়ার দিন অনেক সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। তবে আজ আসামাত্রই টিকা পেয়েছি। টিকাদান কার্যক্রম প্রসঙ্গে উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড সচিব মো. আবুল হাসেম বলেন,

বুস্টার ডোজ উপলক্ষে আমরা গতকাল প্রতিটা মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে প্রচারণা চালিয়েছি। প্রতিদিন আমাদের লক্ষ্যমাত্রা ৩০০ জনকে টিকা দেওয়া, তবে আজকে টিকাগ্রহীতার তেমন কোনো ভিড় নেই। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার চার মাস অতিবাহিত হয়েছে, তাদের দ্রুত কেন্দ্রে এসে টিকা নেওয়ার আহ্বান জানাই। শনিবার সকাল ৯টা থেকে সপ্তাহব্যাপী সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম চলবে আগামী ১০ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী এ কার্যক্রমে এক কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানা যায়, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ নিচ্ছেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুস্টার ডোজ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম