ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

ভিসা, ইকামাসহ যে ৭ সেবা নবায়নে ফি বাড়াল সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৫,  4:51 PM

news image

ভিসা ও ইকামাসহ সাত সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘আবশের বিজনেস’এই বর্ধিত ফি চালু করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবে পুনঃপ্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর ইকামা (বসবাসের অনুমতি) নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ এবং ৭০ রিয়াল। নতুন করে ইকামা ইস্যুর ফি নির্ধারণ করা হয়েছে ৫১ দশমিক ৭৫ রিয়াল। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল ফি ধার্য করা হয়েছে ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে ফি ধরা হয়েছে ৬৯ রিয়াল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আবশের জানিয়েছে, মূল্য সংযোজন সেবা, বিশেষ করে আবশের বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করে যেসব সেবা নেওয়া হবে, সেসব ক্ষেত্রে এসব ফি প্রযোজ্য হবে। নিয়োগদাতারা যে বার্ষিক প্যাকেজ দেন, এসব ফি সেটার অন্তর্ভুক্ত নয়। সূত্র: গালফ নিউজ, সৌদি এক্সপাট্রিয়েটস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম