ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ভিলার সঙ্গে ড্র করেও শীর্ষে লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  4:50 PM

news image

ইপিএলের পয়েন্ট তালিকায় ১০ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল শীর্ষে থাকা লিভারপুলের। অ্যাস্টন ভিলার মাঠে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দুই গোল হজম করে হারের শঙ্কায় পড়ে অলরেডরা। শেষ পর্যন্ত ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে আর্নে স্লটের দল। বুধবার ভিলা পার্কে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। তাতে ব্যবধানটা প্রত্যাশিত হয়নি। আট পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান নিলো তারা। ম্যাচের ২৮তম মিনিটে গোলমুখ খোলেন মোহামেদ সালাহ। কিন্তু হাফটাইমের আগে ইউরি টিয়েলেম্যান্স ও অলি ওয়াটকিন্সের গোলে ঘুরে দাঁড়ায় ভিলা। এরপর আলেক্সান্ডার আর্নল্ডের শট প্রতিপক্ষের গায়ে লেগে জাল কাঁপালে সমতায় ফেরে অতিথিরা। এই হারে স্লটের দল পয়েন্ট হারালেও শিরোপার দৌড়ে তারা নিরাপদেই থাকলো। আর যেন লড়াইয়ে যোগ দেওয়ার আশা ফিরে পেল এক ম্যাচ কম খেলা আর্সেনাল। ২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম