ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ভিকারুননিসার শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

#

২৯ মে, ২০২৩,  5:28 PM

news image

প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে জরুরি প্রয়োজনে শাখা বা সেকশনের অনুমতিক্রমে কেবল বাটন ফোন সঙ্গে নিয়ে হাঁটতে পারবেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সোমবার সকালে ঢাকা পোস্টকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্মার্ট ফোন আনলে পড়াশোনা কী ধরনের ক্ষতি হয় এটা আপনার অবগত। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশপরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি অভিভাবক ও শিক্ষার্থীরা আমাদের এ সিদ্ধান্তে সহযোগিতা করবে। গত ২৪ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে। এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের যে কোনও প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম