ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভাষা সৈনিক এম শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৪,  4:49 PM

news image

ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মে। শামসুল হক ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বাদ যুহর  আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ফুলপুর থেকে ওই কর্মসূচিতে প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। মরহুম এম শামসুল হকের রূহের মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল মসজিদের ইমাম ও মাদরাসার পরিচালকদের নিকট দোয়া চাওয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম