ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারত সিরিজের দল ঘোষণা নিয়ে যা বলছে বিসিবি

#

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  5:03 PM

news image

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। যদিও সফল পাকিস্তান মিশন শেষে খুব একটা বিশ্রামের সু্যোগ পাননি ক্রিকেটাররা। ইতোমধ্যেই ভারত সিরিজের অনুশীলন শুরু করেছেন। তবে এখনও আসন্ন এই সিরিজের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। এখন বোর্ড সভাপতি ফারুক আহমেদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন নির্বাচকরা। বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, 'আমাদের কাজটা সেরে ফেলেছি। ক্রিকেট অপারেশন্সের দপ্তরে আমরা দলটা জমা দিয়েছি। আপনারা জানেন, সেখানে একটা প্রক্রিয়া আছে। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পর্যায়ে বোর্ড সভাপতির কাছে যাবে দলটা।''বিসিবি সভাপতির অনুমোদনের পরই এটা মিডিয়ায় ঘোষিত হবে। মিডিয়ায় দল ঘোষণার পর আমাদের নির্বাচকমণ্ডলীর পক্ষ থেকে কেউ একজন সংবাদ সম্মেলনে হাজির হবো, দল নিয়ে কথা বলবো।'-যোগ করেন তিনি। উল্লেখ্য, যেহেতু সর্বশেষ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে দল তাই আসন্ন এই সিরিজের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। সব ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম