ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারত সিরিজের জন্য অনুশীলন শুরু টাইগারদের

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  9:20 PM

news image

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি মুশফিক-লিটনরা। ভারত সিরিজের জন্য অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। এর আগেই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদসহ এইচপির তরুণ ক্রিকেটাররা। রোববার (৮ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন শুরু করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। এদিন মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা গেছে মুমিনুল-জাকিরদের। ভারতের বিপক্ষে সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই দুই ব্যাটার। এ ছাড়াও ছিলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনিও ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। টেস্ট দলের বেশিভাগ ক্রিকেটারই এদিন অনুশীলনে এসেছেন। বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর অনুশীলনে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান সফরে প্রথম টেস্টে চোটে কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তিনি। ভারত সফরে পুরোপুরি ফিট শরিফুলকেই পাওয়া যাবে বলে জানা গেছে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসান। উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত-লিটনদের। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। এরপরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম