ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ভারত রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে চালের দাম

#

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  4:28 PM

news image

সম্প্রতি চাল রপ্তানি সীমিত করেছে ভারত। এতে বিশ্বব্যাপী খাদ্যশস্যটির দাম ব্যাপক বাড়তে পারে। গত এক দশক ধরে আন্তর্জাতিক বাজারে চালের মূল্য স্থিতিশীল ছিল। ব্যবসায়ীরা এ আশঙ্কা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ভারতে রোপণ মৌসুমে অনাবৃষ্টির কারণে চালের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে গত সেপ্টেম্বরে খাদ্যপণ্যটি রপ্তানিতে সীমা আরোপ করে দেশটি। বৈরি আবহাওয়ায় চীনে চালের উৎপাদন ব্যাহত হয়েছে। বন্যায় পাকিস্তানেও তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদন ভালো হয়েছে। কিন্তু এত ব্যাপক ঘাটতি দেশ দুটির পক্ষে পূরণ করা সম্ভব নয়। এদিকে,

বাংলাদেশ ও ফিলিপাইনের মতো শীর্ষ আমদানিকারক দেশগুলোতে চালের চাহিদা বেড়েছে। যে কারণে বিশেষজ্ঞরা বলছেন, ২০২২/২৩ সালে বিশ্বজুড়ে খাদ্যশস্যটির চাহিদা উৎপাদনকে ছাড়িয়ে যাবে। সেই সঙ্গে গত পাঁচ বছরের মধ্যে খাদ্যপণ্যটির মজুত সর্বোচ্চ কমতে পারে। এ পরিস্থিতি এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য অশনিসংকেত। কারণ, প্রধান খাদ্য হিসেবে চাল ব্যবহার করে তারা। এর মধ্যে অনেক দেশ ৬০ শতাংশেরও বেশি খাদ্যপণ্যটি আমদানি করে। বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। সম্প্রতি ভাঙা চাল রপ্তানি নিষিদ্ধ করেছে দেশটি। এছাড়া নন-বাসমতি রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে তারা। এতে বিশ্ববাজারে চালের দাম ১০ শতাংশেরও বেশি ঊর্ধ্বমুখী হয়েছে। গত মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বির চালের দর সূচক ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়। গত ১৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। ওলাম ইন্ডিয়ার চাল ব্যবসার ভাইস প্রেসিডেন্ট নিতিন গুপ্ত বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বেড়েছে। আগামীতে তা আরও বাড়বে। করোনা মহামারির রেশ কাটিয়ে না উঠতেই বিশ্বে অভিঘাত হানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে বিশ্ববাজারে খাদ্যশস্য সরবরাহ ব্যাহত হয়। ফলে মূল্যস্ফীতি রেকর্ড বেড়ে যায়। বর্তমানে সেটা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিশ্বের অধিকাংশ দেশ। এ অবস্থায় চালের দাম বাড়তে থাকলে আরও বিপাকে পড়বে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম