ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ভারত নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নেই : দোরাইস্বামী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  6:46 PM

news image

‘নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নয়, ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল’ বলে জানিয়েছেন দেশটির বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিন সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দোরাইস্বামী। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। দোরাইস্বামী বলেন, ‘আজকে বাংলাদেশে আমার শেষ দিন। আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি; কখনোই কোনো ব্যক্তির পাশে নই। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কারও পাশে নই।’ তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’ এ সময় উপস্থিত ছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এস এম সাব্রাওয়াল, লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.)। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, প্রকৌশলী মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। দুই বছরের কিছুটা বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম