ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  4:46 PM

news image

গাজায় ইসরায়েলি বর্বরতার পক্ষে অবস্থান নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে। বুধবার ইসরায়েলের সংসদ নেসেটে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় নেতা নেসেটে ভাষণ দিলেন। যদিও তিনি নিজের ভাষণে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা নিয়ে কোনো কথা বলেননি। মোদী বলেন, এই মুহূর্তে ও এর পরেও ভারত পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হামলাকে ‘বর্বরতা’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভারত গত বছরের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগকে ‘দৃঢ় সমর্থন’ জানিয়েছে। ভারত বিশ্বাস করে এটি এই অঞ্চলের সব মানুষের জন্য ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির প্রতিশ্রুতি বহন করে। উল্লেখ্য, মোদীর ইসরায়েল সফর এবারই প্রথম নয়। ২০১৭ সালে ক্ষমতায় আসার তিন বছর পর তিনি প্রথম ইসরায়েল সফর করেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ইসরায়েলি অস্ত্র কিনেছে ২ হাজার ৫০ কোটি ডলারের, যা তাকে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত করেছে।  সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম