ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারত দলে চমক, নেই শামি

#

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর, ২০২৪,  4:58 PM

news image

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি মোহাম্মদ শামি। 

বাংলাদেশ সিরিজের দলে ভারতের কোনো সহ অধিনায়ক ছিল না। নিউজিল্যান্ড সিরিজের দলে সহ অধিনায়ক করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে। এই সিরিজের দলে ব্যাটারদের তালিকায় রোহিত ছাড়াও রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সরফরাজ খান। দুই উইকেটরক্ষক ঋষভ পান্ত ও ধ্রুব জুরেল।

চার স্পিনার রয়েছেন দলে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ছাড়াও রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। বুমরাহ ছাড়া দলের বাকি দুই পেসার হলেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজে তিন পেসার ও চার স্পিনার নিয়েছে ভারত।

১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুনেতে। ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

ভারত দল: 

রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

রিজার্ভ তালিকা: হার্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব, প্রসিধ কৃষ্ণা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম