ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভারতে ৩০০ ব্যাংকে সাইবার হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২৪,  9:38 PM

news image

ভারতের অন্তত ৩০০ ব্যাংকে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রাতেরবেলায় এসব ঘটনা ঘটেছে এবং এরপর থেকে পরিষেবা বন্ধ রয়েছে। তুলনামূলক ছোট ব্যাংকগুলোতে এই সাইবার হামলা হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এখনও এই হামলা নিয়ে কোনো কথা না বললেও, ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই হামলা চালানো হয়েছে, তার নাম ‘র‌্যানসমঅয়্যার’। দেশের অন্তত ৩০০টি ব্যাংক এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যাংকগুলোতে সি এজ টেকনোলজির সাহায্যে পরিষেবা দেওয়া হয়। সফটওয়্যারটি ওই সি এজ টেকনোলজিতে আক্রমণ চালিয়েছে। ফলে পরিষেবা পুরোপুরি ব্যাহত হয়েছে। দেশের বড় শহরের বাইরে গ্রামে-মফস্বলে অন্তত দেড় হাজার ছোট ও মাঝারি মাপের ব্যাংক আছে। এই ধরনের ব্যাংককে সমবায় ও আঞ্চলিক ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়। এগুলোকে কৃষক-মজুরদের ব্যাংক হিসেবেও চিহ্নিত করেন কোনো কোনো বিশেষজ্ঞ। কারণ গ্রামে গ্রামে এই ধরনের ব্যাংকেই টাকা রাখেন কৃষক-মজুরেরা। সরকার তাদের যে টাকা দেয়, তা-ও এই ব্যাংকগুলোতেই জমা হয়। বুধবার যে সাইবার আক্রমণ হয়েছে, তাতে এই ব্যাংকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সফটওয়্যার এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দিয়ে মূলত খুচরো টাকা লেনদেন করা হতো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাইবার হামলা হয়েছে, এটা বোঝার পর সি এজ টেকনোলজি বন্ধ করে দেওয়া হয়েছে ওই ব্যাংকগুলিতে। ফলে আপাতত ওই ব্যাংকগুলো থেকে কেউ টাকা লেনদেন করতে পারবেন না। ভারতীয় ব্যাংকগুলোতে যে সাইবার হামলা হতে পারে, তা অনেকদিন ধরেই আশঙ্কা করছিল সাইবার ক্রাইম দপ্তর। বড়-ছোট সমস্ত ব্যাংককেই সতর্ক করা হয়েছিল। বুধবারের ঘটনার পর বড় ব্যাংকগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে। তবে কারা এবং কেন এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় বিদেশি কোনো শক্তির হাত আছে কি না, তা-ও স্পষ্ট নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম