ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভারতে হাসপাতালে আগুনে ৪ নবজাতকের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২১,  4:19 PM

news image

ভারতের মধ্যাঞ্চলের একটি নবজাতক-সেবা ইউনিটে আগুন ছড়িয়ে পড়লে চারটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি এমন খবর দিয়েছে। ভারতের বিভিন্ন হাসপাতালে চলতি বছরে কয়েক দফা অগ্নিকাণ্ডে কয়েক ডজন নিহতের ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশের কমলা নেহেরু হাসপাতালের ওই নবজাতক ইউনিটে চল্লিশটির বেশি শিশু ছিল। তাদের মধ্যে অনেকের ওজন কম। এসব নবজাতককে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যটির চিকিৎসা শিক্ষামন্ত্রী বিভাষ কৈলাশ শারাং বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের অন্যান্য শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। মহারাষ্ট্রের একটি হাসপাতালে গতসপ্তাহে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম