ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০২২,  4:29 PM

news image

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতকে ভুগিয়েছে। এবার এ মহামারির তৃতীয় ঢেউয়ের শুরুতেই দেশটিতে লাফিয়ে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়,

গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে দেশটিতে আক্রান্ত হয়েছেন চার হাজার ৩ জন। ইতোমধ্যে দেশটির ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার এ ধরন ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৭ লাখ মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজারের বেশি মানুষের। বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লাখ ৩৭ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৮৭ হাজার জন। এদিকে ভারতে শনাক্ত রোগীর সংখ্যা বাড়লেও দৈনিক মৃত্যু কিছুটা কমেছে। গতকাল দেশটিতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন, মৃত্যু হয়েছিল ৩২৭ জনের। চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৭৮ লাখের বেশি মানুষ। এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ লাখের বেশি মানুষের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম