ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারতে বেড়েই চলছে করোনায় শনাক্তের সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২২,  6:54 PM

news image

লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একদিনে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি। আক্রান্তের পাশাপাশি গত এক দিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে।

যা গত মে মাসের পর সর্বোচ্চ। এনডিটিভি জানিয়েছে, ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। এদের মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক শূন্য ৮ শতাংশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মহারাষ্ট্রে ৪৭ হাজার ৭২৩ জন এবং দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কেরালায় তিন মাসের মধ্যে প্রথমবার দেনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে। তবে সেখানে আক্রান্তদের বেশিরভাগই ডেল্টার সংক্রমণের শিকার বলে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৪৯৪ জন এবং মারা গেছেন ২ হাজার ২৬৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম