ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভারতে বাসচাপায় একই পরিবারের নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩,  6:02 PM

news image

ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে। তবে এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম