ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারতে পালানোর চেষ্টাকালে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২৫,  5:46 PM

news image

ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার (২৬ অক্টোবর) রাতে দর্শনা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়। ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান বলেন, স্থানীয় দর্শনা থানা ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার (২৭ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অর্ধ-ডজনের বেশি মামলা আছে তার বিরুদ্ধে।  এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম