ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে আসছেন না পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৩,  5:38 PM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়েছে ক্রেমলিন। খবর আলজাজিরার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) বলেছেন, বর্তমানে পুতিনের এজেন্ডায় সফর নেই। কারণ তিনি 'বিশেষ সামরিক অভিযানের' দিকে মনোনিবেশ করছেন। পুতিনের সফর না করার আরেকটি কারণ হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এর মানে, তিনি বিদেশ ভ্রমণের সময় গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন। যদিও ক্রেমলিন তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। গত বছরও ইন্দোনেশিয়ায় জি-২০ গ্রুপের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাননি পুতিন  সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেননি তিনি। পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। এদিকে এক প্রশ্নের জবাবে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচক অমিতাভ কান্ত বলেন, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ভারত ভূ-রাজনৈতিক ইস্যুগুলোর সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজতে সদস্যদের রাজি করানোর আশা করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্নের জবাবে কান্ট বলেন, জি-২০ প্রবৃদ্ধি চায়। কিন্তু যুদ্ধের ফলে খাদ্য, জ্বালানি ও সার নিয়ে চ্যালেঞ্জ এসেছে, যা অর্থনীতির দিক থেকে বিশাল প্রভাব সৃষ্টি করেছে। যুদ্ধ আমাদের সৃষ্টি নয়। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নের বিষয়গুলোকে সামনে রাখা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম