ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ভারতে একদিনে করোনাক্রান্ত ৯০ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  5:35 PM

news image

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা গত ২৪ ঘণ্টার তুলনা বহুগুণ বেশি। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৩০ জন। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে ৭৯৭ জন। 

এর পর দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। এর আগে গতকাল দেশটিতে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৫৮ হাজার ৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন। বর্তমানে দেশটিতে সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯ জন। বর্তমানে করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন। ইতোমধ্যে দেশের ২৬ রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এ ছাড়া রাজস্থানে করোনার নতুন এ ধরনে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ মারা গেছেন। করোনার নতুন ধরনে ভারতে তিনিই প্রথম মারা গেলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, তিনি টিকা নিয়েছিলেন এবং সম্প্রতি ভ্রমণও করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম