ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক, দাবি রিপোর্টে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৫,  4:51 PM

news image

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আটকের দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে। তবে তদন্তের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেন। তাকে তল্লাশি করে কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়, যা নিশ্চিত করে অনুপ্রবেশকারী একজন জ্যেষ্ঠ বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, অনুপ্রবেশকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা এবং তাকে আটক করার বিষয়টি একটি বিরল ঘটনা। কর্মকর্তারা আরও জানান, ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ জানতে তদন্ত চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে নিরন্তর নজরদারির গুরুত্ব তুলে ধরে। এ জন্য রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।” সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম