ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভারতের বিরুদ্ধে শিখ নেতা হত্যার অভিযোগ জাস্টিন ট্রুডোর

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  4:36 PM

news image

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

ভারতের বিরুদ্ধে এক শিখ নেতাকে হত্যার ‘গুরুতর অভিযোগ’ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় এক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন শিখ সম্প্রদায়ের নেতা হারদীপ সিং নিজ্জার। দেশটির স্থানীয় সময় সোমবার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতীয় সরকারের এজেন্টরা জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ায় শিখ সম্প্রদায়ের এক নেতাকে হত্যা করেছিল। ট্রুডো বলেন, হারদীপ সিংকে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়টি চলতি মাসের শুরুতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি। কানাডীয় সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে। ভারতীয় বংশোদ্ভুত অনেক কানাডীয় এ হত্যাকাণ্ডে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় তারা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। এ ঘটনায় কানাডা থেকে ভারতের গোয়েন্দা প্রধানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে এটি আমাদের সার্বভৌমত্ব এবং দুই দেশের মধ্যেকার সবচেয়ে প্রাথমিক নিয়ম লঙ্ঘনের ঘটনা হবে। এ কারণে আমরা একজন শীর্ষ ভারতীয় কূতনীতিককে বহিষ্কার করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম