ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৩,  4:40 PM

news image

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে সাকিব আল হাসানের দল। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। 

আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরুর পর টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। গেল ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিতই করেই সেটা বলা যায়। গতকাল ম্যাচের আগের দিনে চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন একাদশে পরিবর্তনের কথা।

ভারতের পুনের পিচে সাধারণত রানবন্যার পসরা দেখা যায়। সেই হিসেবে দলে বাড়তি বোলার খেলানোর কথাও ভাবছেন টাইগারদের প্রধান কোচ হাথুরু। গতকাল সংবাদ সম্মেলনে বলছিলেন, 'ভারতের বিপক্ষে আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। সম্ভবত উইকেট ও কন্ডিশন বিচারে আমরা ভিন্ন সমন্বয় নিয়ে নামব।'

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম