ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  4:55 PM

news image

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে ওয়ানডে সিরিজটি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ঢাকা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ১০ ডিসেম্বর ভারত সিরিজের তৃতীয় ও শেষ একদিনের খেলাটি মিরপুরের হোম অব ক্রিকেটের পরিবর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে হবে ৭ ডিসেম্বর। প্রথমে ফিকশ্চারে ১০ ডিসেম্বর তৃতীয় ম্যাচটিও হোম অব ক্রিকেটেই হওয়ার কথা ছিল। এখন তা পাল্টে চট্টগ্রামের নিয়ে যাওয়া হলো। ওয়ানডে সিরিজের পর আগামী ১৪ ডিসেম্বর থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ২২ ডিসেম্বর আবারও মিরপুরে শুরু হবে সফরের শেষ টেস্ট ম্যাচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম