ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ভারতের বিপক্ষে এমন ‘লজ্জার’ হারের পর যা বললেন বাবর

#

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩,  4:52 PM

news image

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। টার্গেট তাড়ায় রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। ক্রিকেট বিশ্বকাপে প্রতিবেশীর সঙ্গে আটবারের দেখায় একবারও জিততে পারেনি পাকিস্তান। অতীতের মতো এবারও হেরে সমালোচনার মুখে পড়েছে বাবর আজমরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, আমরা ভালো শুরু করেছিলাম। চাপমুক্ত ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলাম। পার্টনারশিপ গড়ে এগোতে চেয়েছি। ২ উইকেটে ১৫৫ রান করার পর হঠাৎ ব্যাটিংয়ে ধস নামে। ৩৬ রানের ব্যবধানে পড়ে যায় ৮ উইকেট। যে কারণে আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। বাবর আজম আরও বলেন, আমরা যেভাবে শুরু করেছিলাম লক্ষ্য ছিল ২৮০-২৯০ রান করার। কিন্তু শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে সেটা সম্ভব হয়নি। আর রোহিত শর্মা যেভাবে খেলেছে, অসাধারণ ইনিংস। আমরা শুধু উইকেট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তা হয়নি। প্রসঙ্গত, ১৯১ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দলীয় তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে পাকিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম