ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪,  5:45 PM

news image

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রানে থামে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ১২.১ ওভারেই জয় তুলে নেয় ভারত। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারই হাল ধরতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান করেন মোসাম্মত ইভা। হাবিবা ইসলাম করেন ১১ রান। ভারতের বোলার আইয়ুশি শুকলার ৩টি উইকেট পান। দুটি উইকেট লাভ করেন সোনাম যাদব। ৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার গঙ্গাদি তৃষার অপরাজিত ফিফটিতে ভর করে জয় পায় ভারত। এই ব্যাটার ৪৬ বলে ১০টি চারে ৫৮ রান করেন। বাংলাদেশ বোলার আনিসা আক্তার সোবা ২টি উইকেট লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম