ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ভারতের কাছে দেশকে জিম্মি করেছে সরকার: ফখরুল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন, ২০২৪,  8:16 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের অস্তিত্ব আজ বিলুপ্ত করা হয়েছে। পৃথীবীর কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ মারে? সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে। জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে ক্ষমতাসীনরা। ভারত সফর থেকে সরকার কি এনেছে প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে দেশে রাজনৈতিক সংকট থাকবে না। সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে স্বাগত জানাবে বিএনপি। তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ৬ মাস পরপর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এটাও সরকারের নতুন একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম