ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভারতকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণ বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  10:15 PM

news image

থাইল্যান্ড থেকে আরেকটি স্বর্ণের খবর দিলেন বাংলাদেশের আরচাররা। শনিবার দেশটির ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারির স্টেজ ওয়ানে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার। দুপুরে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ নারী দলগততে বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা স্বর্ণ জিতেছেন। এ নিয়ে বাংলাদেশ দুটি স্বর্ণ জিতলো। আরেকটি স্বর্ণও নিশ্চিত বাংলাদেশের।

অল বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে ফলাফল ৪-৪ সেটে সমান হলে টাইব্রেকারে স্বর্ণ নির্ধারণ হয়। টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে পরাজিত করে। প্রথম সেটে বাংলাদেশ ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ জেতে ৬০-৫৬ পয়েন্টে। চতুর্থ সেটে ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ফাইনালকে টাইব্রেকারে নিয়ে যায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম