ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি আসিম মুনিরের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫,  5:00 PM

news image

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ভবিষ্যৎ সংঘাতে পাকিস্তান ও তার প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনও ভুল ধারণা থাকা উচিত নয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিম মুনির আরও বলেন, ‘পরবর্তীতে আরও দ্রুত এবং কঠোর জবাব দেবে পাকিস্তান।’ পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের বহুমাত্রিক অপারেশন সক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক। প্রতিটি বাহিনী তাদের স্ব-স্ব অপারেশনাল স্বাতন্ত্র্য বজায় রাখবে, তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে।’ আসিম মুনির বলেন, ‘একীভূত শীর্ষ কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।’ আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপড়েন নিয়ে আসিম মুনির বলেন, ‘তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয়া হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেয়া হবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম