ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  4:49 PM

news image

ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় এক বাসিন্দা এটিকে ‘খুব বড়, বলে বর্ণনা করলেও প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এর ঠিক আগে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা ভূমিকম্পের ফলে সুনামির কোনও আশঙ্কা ছিল না।  পোর্ট অলরির একটি সমুদ্র সৈকত রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাঙ্ক বলেছেন যে ভূমিকম্পটি ‘খুব বড়’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী বলে মনে হচ্ছে। তিনি এএফপিকে জানিয়েছেন, তার আশেপাশের এলাকায় কোনও ক্ষতি হয়নি। ভানুয়াতু প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এ অবস্থিত হওয়ায় সেখানে ঘনঘন ভূমিকম্প ও টেকটোনিক কার্যকলাপ ঘটে। এটি একটি নিম্নভূমি দ্বীপপুঞ্জ যেখানে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস।  এই ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি তীব্র ভূমিকম্প এবং সক্রিয় আগ্নেয়গিরির ঝুঁকিতে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম