ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৪,  5:40 PM

news image

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজাহার শেখ (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৫ জুন) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এদিন বিকেলে জমি সংক্রান্ত বিরোধের ভাতিজা, ভাবি ও ভাতিজির হামলায় গুরুতর আহত হয় আজাহার শেখ। নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এদিকে, নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম। নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সঙ্গে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিবাধ ছিল। এই বিরোধের সোমবার আসরের পরে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের ওপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম