ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে , নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৫,  6:50 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে ইউরো লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। উপজেলার পূর্ব সদরদি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে পানিতে তলিয়ে যায়। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসের মধ্যে আরও কেউ হতাহত রয়েছে কিনা; এখনো তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম