ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২২,  8:02 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লাবনী আক্তার ও তার দুই মেয়ে জয়নাব ও সুরাইয়া। তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যান। এ সময় মারাত্মক আহত অবস্থায় লাবনীর দুই মেয়ে জয়নাব ও সুরাইয়াকে হাসপাতালে নিলে মারা যায়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম জানান, লাবনী ঘটনাস্থলে, আরেকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তিনি আরও জানান, এ ঘটনায় আরও ছয়জন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম