ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৬,  5:04 PM

news image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রাম থেকে আছিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  গৃহবধূ আছিয়া ওই গ্রামের আকাশ মাতুব্বরের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আছিয়ার মা ঘরের দরজা ও জানালা বন্ধ দেখতে পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় টিনের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম