ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বড়াইগ্রামে ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২২,  4:25 PM

news image

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কথা বলার জন্য ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বড়াইগ্রাম থানার ইনচার্জ আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামের আলহাজ সরকারের ছেলে সেন্টু সরকার (২৫)। থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সেন্টু সরকার পূর্বপরিচিত ভুক্তভোগী গৃহবধূকে মোবাইলে কল দিয়ে জরুরি কথা আছে জানিয়ে বাড়ির বাইরে আসতে বলেন। এ সময় ভুক্তভোগী বাড়ির বাইরে এলে ওঁৎ পেতে থাকা সেন্টু ও তার সহযোগী একই এলাকার মৃত ময়েজউদ্দিনের ছেলে মনোয়ার হোসেন তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের সুপারি বাগানের ভেতরে নিয়ে যান। পরে ভয়ভীতি দেখিয়ে সেন্টু তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রোববার ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম