ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৬,  8:17 PM

news image

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যাবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রাথমিক কথাবার্তাও এখনো শুরু হয়েছে কিনা, সে ব্যাপারেও তার জানা নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।  

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আসলে আগে প্রশ্নটার ওপর নির্ভর করে যে ব্রিকস সম্মেলনে তিনি (প্রধানমন্ত্রী) যাবেন কিনা। এই সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা তো ব্রিকসের সদস্য নই, আমাদের সেখানে একজন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কথাবার্তাও সে অর্থে শুরু হয়েছে বলে আমার জানা নেই। সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম