ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২৩,  4:46 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৭টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মকুন্দপুর রেলস্টেশনের মুকুন্দপুর টু সেজামুড়া রাস্তার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামের একই গ্রামের আরেকজন আহত হয়েছেন।

মুকুন্দপুর রেলস্টেশনের স্থানীয় কয়েকজন জানান, তারা দুই বন্ধু স্থানীয় সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে স্টেশনের অরক্ষিত রেল গেইটে সিলেটগামী একটি ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। পরে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল চালকসহ দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মোটরসাইকেল চালক মাহমুদুল হাসানের মৃত্যু হয়। এঘটনায় আহত অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ জানান, মুকুন্দপুর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীরা আহত হলে তদন্ত কেন্দ্রের সহযোগিতায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম ট্রেনের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম