ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  5:16 PM

news image

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশটির রিও গ্রান্দে দো সালের রাজ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। আলজাজিরার তথ্যমতে, আঘাত হানা ঘূর্ণিঝড়ে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির রিও গ্রান্দে দো সালের রাজ্যের অন্তত ৬০টি শহর এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে শহরগুলোতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। পানি নেমে যাওয়ার পর বিভিন্ন শহর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে হঠাৎ পানি বেড়ে বাড়িঘর ডুবে যাচ্ছিল। ফলে জিনিসপত্রগুলোকে বিছানা, টেবিলের ওপরে রাখার চেষ্টা করেও লাভ হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্রাজিল নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। গত জুন মাসে আরেকটি ঘূর্ণিঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম