ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্রাজিলে বন্যায় ভয়াবহ ভূমিধসে ৯৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  5:09 PM

news image

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ভয়াবহ ভূমিধসে ব্রাজিলের পেট্রোপলিস শহরে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারে বুধবারও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে দেখা যায় উদ্ধারকর্মীদের। খবর এএফপি’র। রাজধানী রিও ডি জেনেইরো’র উত্তরের পাহাড়ি এই পর্যটন শহরে মঙ্গলবার তিন ঘণ্টায় প্রায় একমাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এতে সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়। ভেসে যায় ঘরবাড়ি। এখনো কমপক্ষে ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা। গত তিন মাসের মধ্যে ব্রাজিলে ধারাবাহিক প্রাণঘাতী ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি। জলবায়ু পরিবর্তনই এজন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মৃতের সংখ্যা জানানোর সময় প্রাদেশিক সরকার জানায়, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই প্রশিক্ষিত কুকুর, এক্সকাভেটর এবং হেলিকপ্টার ব্যবহার করে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। রিও পাবলিক প্রসিকিউটর অফিস জানায়, নিখোঁজদের তালিকায় ৩৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। প্রায় ৩০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম