ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ব্রাজিলে ফের উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৩,  4:32 PM

news image

দুই মাসেরও কম সময়ে ফের ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। রবিবার ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।  আল জাজিরার খবর অনুসারে, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। প্রাদেশিক সরকার বলছে, উড়োজাহাজ দুর্ঘটনায় ১০ জন যাত্রীর সঙ্গে পাইলট ও কো-পাইলটও ঘটনাস্থলে মারা যান। আর নিহত ১০ যাত্রীর মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক ও অন্যজন শিশু। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। আল জাজিরা বলছে, বিধ্বস্ত উড়োজাহাজ ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের সৃষ্টি করে। এর আগে গত সেপ্টেম্বরে অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট উড়োজাহাজ বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়। সেই দুর্ঘটনায় নিহতদের ১২ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য- সবাই ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম