ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্রাজিলিয়ান তারকা আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  9:53 PM

news image

ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস নতুন বছরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। তবে এবারের আলোচনা নেতিবাচক। কেননা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যৌন হয়রানির। নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। কিন্তু সেখানে গিয়ে বিপত্তির জন্ম দেন তিনি। বার্সেলোনার একটি নাইটক্লাবে কোনো সম্মতি ছাড়া এক নারীর অন্তর্বাসে হাত দিয়ে বসেন আলভেস। সাবেক বার্সা ডিফেন্ডারের এমন কাণ্ডে ঘাবড়ে যান সেই নারী। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন সেই নারী। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল ত্যাগ করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন আলভেস। আলভেসের দাবি, বার্সেলোনার সেই ক্লাবে অল্প সময়ের জন্য ছিলেন তিনি। আর সেই সময়ে এ রকম কিছুই হয়নি। তবে কাতালান পুলিশ অভিযোগকারী নারীর বক্তব্য নিয়েছে। এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম