ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্রাজিলকে যে বার্তা দিলেন কোরিয়ান কোচ

#

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২২,  4:14 PM

news image

লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে। ম্যাচের আগে তাদের সতর্ক করে রাখলেন পতিপক্ষ কোরিয়ার পর্তুগিজ কোচ পাওলো বেন্তো। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে। তবে বিশ্ব আসরে ছাড় দিতে চান না দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পাওলো বেন্তো বলেন, ‘যদি আমরা কোনো টুর্নামেন্টে ব্রাজিলকে খেলতে দেখি, তাহলে বলব তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এক ম্যাচকে তো টুর্নামেন্ট বলা যাবে না। আমাদের সামনে একটি সুযোগ। সেটাকে শ্রদ্ধা রেখেই খেলতে হবে।’ বেন্তো আরও বলেন, ‘আমি বিশ্বাস করি খেলোয়াড়দের আরও অনুপ্রেরণা প্রয়োজন। অন্তত এ পর্যায়ে এসে। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে দল। তারা প্রমাণ করেছে, তারা আগের চেয়ে অনেক উজ্জীবিত। আমি তাদের কাছ থেকে বেশি করে অনুপ্রেরণা নিতে পারি। এরপর তারা আমার কাছ থেকে নেবে। ব্রাজিলের বিপক্ষে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। বিশ্বকাপে এখনও ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার কোনো ম্যাচ হয়নি। যে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তা সবই ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে শেষ চার দেখায়ই ব্রাজিলের কাছে একাধিক গোলে হেরেছে কোরিয়া। শেষ চার ম্যাচে সন হিয়ং মিনের দলকে তারা দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম