ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ব্যান্ডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে ২ ভাই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৩,  4:47 PM

news image

কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)। তারা দু'জনই পেশায় বাস কাউন্টারের ম্যানেজার। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন খোরশেদ- মনির উদ্দিন জানান-

ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুৃর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে তর্কা-তর্কি হয়। তারপর সবাই যার যার মতো চলে যায়। কিন্তু হঠাৎ অতর্কিত অবস্থায় জয়নাল, মুফিজ ও মিজানরা সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল হুদা বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম