ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  10:21 PM

news image

ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সেই ইতিহাস গড়ার দুয়ারে বাংলাদেশ। সেই লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাসকিন-সাকিবের পর হাসান-মিরাজদের আঘাতে চাপে সফরকারী ইংল্যান্ড। আজ রোববার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই ডেভিড মালানকে ফেরান তাসকিন। এগিয়ে এসে তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে থার্ডম্যানে হাসানের ক্যাচে পরিণত হন এই ইংলিশ ব্যাটার। ৮ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। মালানের বিদায়ের পর জুটি গড়েন দুই ব্যাটার ফিল সল্ট ও জশ বাটলার। এই দুই ব্যাটার প্রথম টি-টোয়েন্টিতে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। তবে এবার আর তা হতে দেননি সাকিব। ইনিংসের সপ্তম ওভারেই ফেরান ওপেনার ফিল সল্টকে। সাকিবের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন সল্ট। এরপর গত ম্যাচে দুর্দান্ত খেলা জশ বাটলারকে ক্লিন বোল্ড করেন তরুণ তুর্কি হাসান মাহমুদ। অষ্টম ওভারে হাসানের ইয়র্কারে ধরাশায়ী বাটলার। ফিরে যান ৬ বলে ৪ রান করে। বাটলারের বিদায়ের পর থিতু হতে পারেননি আরেক ব্যাটার মঈন আলী। ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। ইনিংসের নবম ওভারে মিরাজের বলে মিড উইকেটে শামীমকে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাচটিতে এক পরিবর্তন এনেছে লাল-সবুজের দল। মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।  অন্যদিকে এক পরিবর্তন এনেছে ইংল্যান্ডও। মিরপুরের পিচে স্পিন শক্তি বাড়িয়েছে ইংলিশরা। সেই জন্য একাদশে অভিষেক করানো হয়েছে রেহান আহমেদকে। ১৮ বছর বয়সী রেহানকে জায়গা দিতে বাদ পড়েছেন মার্ক উড।  তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে ধরাশায়ী করে বাংলাদেশ। ব্যাট, বল, ফিল্ডিং; তিন বিভাগে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।  প্রথম ম্যাচে নির্ভার হয়ে খেলার সুফল পেয়েছে বাংলাদেশ। হাতছানি এখন ইতিহাস গড়ার। তবে সেটি সহজ নয়। হেরে গেলেও ইংলিশদের আছে শক্তিশালী দল। ব্যাট, বল, ফিল্ডিং; তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ তারা। তাই সিরিজ জিততে হলে বাংলাদেশকে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম