ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ব্যাটারকে রানআউট না করে প্রশংসায় ভাসছেন উইকেটকিপার! (ভিডিও)

#

স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  7:51 PM

news image

সুযোগ পেয়েও ব্যাটারকে রানআউট করলেন না উইকেটকিপার। এ ঘটনায় তিরস্কারের বদলে এ উইকেটকিপারকে প্রশংসায় ভাসাচ্ছে সারাবিশ্ব।   প্রশ্ন উঠতে পারে— আউট না করে কী করে প্রশংসা কুড়ান কোনো উইকেটকিপার? তিনি তো নিজের দায়িত্বই পালন করেননি। কিন্তু এখানে উল্টোটাই ঘটেছে। এমন কাণ্ড ঘটিয়ে  আলোচনায় এসেছেন  আসিফ শেখ নামে নেপালের এ উইকেটকিপার।  এর কারণ একটিই।  ‘ক্রিকেট যে ভদ্রলোকের খেলা’— তার উৎকৃষ্ট উদাহরণ ২২ গজের মাঠে দেখিয়েছেন আসিফ।  ঘটনাটি ওমানে চলমান চার দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টের। সোমবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয় নেপাল। টসে জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় নেপাল। ১৮তম ওভারটি করছিলেন কমল সিং। তার একটি ডেলিভারিকে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন আয়ারল্যান্ডের ব্যাটার মার্ক আডায়ার। তবে ব্যাটে-বলে হয়নি সেভাবে।  টাইমিং না মেলায় বল পিচের পাশেই গড়িয়ে যায়।  পিচের এত কাছে বল রেখেই ১ রান নেওয়ার চেষ্টা করেন দুই ব্যাটার। সে রান ঠেকাতে বোলার ও উইকেটকিপার দৌড় শুরু করেন। এ সময় নন-স্ট্রাইকারের ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রায়ানের সঙ্গে ধাক্কা লাগে নেপালি বোলারের। ম্যাকব্রায়ান পড়ে যান।  উঠে দাঁড়িয়ে পুনরায় দৌড় শুরু করেন তিনি। কিন্তু তার আগেই বল কুড়িয়ে নিয়ে উইকেটকিপার আসিফের গ্লাভসে পাঠিয়ে দেন হাতে।  নিশ্চিত আউটই ছিলেন ম্যাকব্রায়ান।  কারণ বল আসিফ শেখের গ্লাভসে থাকাবস্থায় পপিং ক্রিজ থেকে অনেক দূরে তিনি।  কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় ম্যাকব্রায়ানের।  তাকে রান-আউট করার সহজ সুযোগ থাকা সত্ত্বেও বল স্টাম্পে লাগাননি উইকেটকেপার আসিফ শেখ। এ বিষয়ে আসিফ জানিয়েছেন, বোলারের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটার পড়ে গিয়েছিলেন বলে তিনি আউট করেননি ম্যাকব্রায়ানকে। 

ভিডিওতে সেই ঘটনাটি দেখুন— 

সেই ম্যাচে ১৬ রানে হেরে যায় নেপাল। আয়ারল্যান্ডের ৮ উইকেটে করা ১২৭ রানের জবাবে নেপাল থামে ১১১ রানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম