ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ব্যাংক খাতে সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২২,  9:51 PM

news image

দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধগুলো হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) হাইকোর্ট ব্যাংক কর্মকর্তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন। পরে তাদের চার সপ্তাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট। চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে। এ সময় আদালত বলেন, ব্যাংকখাত খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। এখনকার সবচেয়ে নাজুক খাত এটি। এর সংস্কার প্রয়োজন। এ খাতে যে পরিমাণ লুটপাট, জালিয়াতি, দুর্নীতি হচ্ছে, তা ভয়াবহ। তা বন্ধ করা প্রয়োজন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম